Thursday, February 2, 2017

রিট খারিজ : জলসা, জি বাংলা, স্টার প্লাস চ্যানেল বন্ধ হবে না

রিট খারিজ : জলসা, জি বাংলা স্টার প্লাস চলবে

,
ভারতে বাংলাদেশী চ্যানেল বন্ধ আজ প্রায় ১ যুগ ধরে।ভারতীয় হাইকমিশন নতুন নীতিমালা প্রণয়ন করেছে যদি বাংলাদেশী চ্যানেল ভারতে টেলিকাষ্ট করতে হয়। তো আসুন দেখা যাক ঐ নীতিমালায় কি শর্ত রয়েছে। ১. দশ বছরের জন্য চুক্তি করতে হবে এবং প্রতি বছরের জন্য ৫ লাখ ইন্ডিয়ান রুপি প্রদান করতে হবে। ২. প্রতি বছরের জন্য ১৫ লাখ ইন্ডিয়ান রুপি ডাউনলিংক এর জন্য প্রদান করতে হবে। ৩. রেজিষ্ট্রেশন এর জন্য প্রদান করতে হবে ১০ লাখ ইন্ডিয়ান রুপি। ৪. চ্যানেল কর্তৃপক্ষ কে ভারতে নিজস্ব ভুমিতে অফিস নেয়া সহ সর্বমোট ২৫ লাখ ইন্ডিয়ান রুপি মোট সম্পদ দেখাতে হবে। যেখানে ভারতে বাংলাদেশী চ্যানেল টেলিকাষ্ট করার জন্য পে করতে হয়, সেখানে বাংলাদেশে প্রতি বছর ১০০ কোটি টাকার অধিক ভারতীয় চ্যানেল কে প্রদান করতে হয় বাংলাদেশে ভারতীয় চ্যানেল টেলিকাষ্ট করার জন্য। আজ ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাংলাদেশে এ তিনটি চ্যানেল প্রদর্শনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। রিটকারী আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ২৫ জানুয়ারি রিটটি পঞ্চম দিনের মতো শুনানি শেষ হয়। আজ ২৯ জানুয়ারি এ রিটের রায় ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই সময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়। এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। এতে ভারতীয় সব চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। আমাদের সকলের দাবি ভারতের সব চ্যানেল বাংলাদেশথেকে বন্ধ করতে হবে,